By Shanjid Shane 🕒 নভে 27, 2023
দেশের অর্থনীতি বাঁচাতে হলে বিশ্বাসযোগ্য নির্বাচন করতে হবে: সিইসি
দেশের অর্থনীতি ও ভবিষ্যৎ বাঁচাতে হলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এটা দুর্ভাগ্যজনক যে কিছু বিদেশি দেশ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ওপর তাদের থাবা বাড়াচ্ছে, তিনি যোগ করেন।
আজ সোমবার (২৭ নভেম্বর) সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্যের নির্বাচনী আইন বিধি ও কর্মপদ্ধতি বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ কথা বলেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী ৩০০ আসনের জন্য ৩০০টি অনুসন্ধানী কমিটি গঠন করেছে কমিশন। সিইসি জানান যে, তারা ভোটের আচরণবিধি পর্যবেক্ষণ করবেন।
তিনি আরো বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে নির্দেশ দিতে পারে, আমরা সেভাবে করতে পারি না।
তিনি এসময় বলেন যে আমাদের নির্বাচনে কিন্তু বাহির থেকেও থাবা এসে পড়েছে। তিনি মন্তব্য করেন যে, তারা থাবা বিস্তার করে রেখেছে। তাই তিনি বলেন যে আমাদের অর্থনীতি, আমাদের ভবিষ্যৎ, আমাদের অনেককিছুই রক্ষা করতে হলে এই নির্বাচনটাকে ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল করতে হবে।
কাজী হাবিবুল আউয়াল বলেন যে নির্বাচন নিয়ে দেশ 'সংকটে' রয়েছে। আস্থা নিয়ে সন্দেহ আছে, আমাদের তা থেকে বেরিয়ে আসতে হবে। এসময় তিনি প্রত্যেকেরই দায়িত্বশীলতার সাথে নিজ দায়িত্ব পালন করা উচিত বলে জানান।